শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। জনমনে আতংক গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ। কারাবন্দি স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলমের ভাই গোপালগঞ্জে তিনটি আসনের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ গোপালগঞ্জে ডসিরি বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে র‌্যাব-৬ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ; এক একর সরকারী জমি উদ্ধার গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থী বাবরের নির্বাচনী শোডাউন গোপালগঞ্জে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত -৩

গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৫২ পিএম
  • ২৪ Time View
33

কালের খবরঃ
গোপালগঞ্জে গণভোটে এগিয়ে রয়েছে বা জয় পেয়েছে  ‘না’ ভোট। গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে ৩৯৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে ‘হ্যাঁ’ ভোট পিছিয়ে আছে। আর ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। গোপালগঞ্জ -০১ আসনে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৯৮ হাজার ৩৯৬টি। এর মধ্যে বৈধ ভোট ১ লক্ষ ৮৩ হাজার ১ ভোট। ‘না’ ভোট পড়েছে ১ লক্ষ ২৮ হাজার ২৯৮টি।‘ হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪হাজার ৭১৬টি। বাতিল হয়েছে ১৫ হাজার ৩৮ ভোট।
গোপালগঞ্জ-০২ আসনে মোট ভোট কাস্টিং ১ লক্ষ ৫২ হাজার ৮৮৯টি। বৈধ ভোট ১ লক্ষ ৪১ হাজার ৫৯২টি।এর মধ্যে ‘না’ ভোট পড়েছে ১ লক্ষ ৭ হাজার ২৯০টি। আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০২টি। বাতিল হয়েছে ১১ হাজার ২৯৭ভোট।
গোপালগঞ্জ-০৩ আসনে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪৩৮টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১লক্ষ ২৬ হাজার ৯৭৮টি। এর মধ্যে ‘না’ ভোট ৯২ হাজার ৯৭৮টি। আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার। বাতিল হয়েছে ৯ হাজার ৪৬০ ভোট।
জেলা রির্টাণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান ভোট গণনা শেষে এই গণভোটের ফলাফল ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION