বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সহযোগীতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চাই – এস এম জিলানী গোপালগঞ্জে হিন্দু মুসলমান সমান সুযোগ ভোগ করবে।এমপি ডাঃ কে এম বাবর টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ২.৪১ পিএম
  • ১১৯ Time View
34

কালের খবরঃ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
এ উপলক্ষে আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ নতুন বাজারের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফজলুল করির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহবায়ক সুজন সিকদার, মোঃ জোবায়ের শেখ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION