বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ-০১ আসনে কাবির মিয়ার মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩.২৭ পিএম
  • ২৬৯ Time View
145

কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত মুখ কাবির মিয়া। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর)দুপুরে কাবির মিয়ার ভাগ্নে সাদ শিকদার, জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কাছে মনোনয়নপত্রটি জমা দেন।

কাবির মিয়া, যিনি মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, এলাকার জনগণের মধ্যে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।রাজনৈতিক জীবনে তার নানা উত্থান-পতন হলেও, জনগণের প্রতি তার রয়েছে সুসম্পর্ক । বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং আওয়ামী লীগ প্রার্থী কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের বিরুদ্ধে লড়ে প্রায় লক্ষাধিক ভোট পেয়ে নজর কেড়েন।

কাবির মিয়ার রয়েছে নেতৃস্থানীয় চরিত্র এবং জনগণের প্রতি বিশ্বাসযোগ্যতা । এই কারনে তিনি একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত। তার মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে ভোটের হিসেব পাল্টে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাবির মিয়ার প্রার্থীতা এই আসনে একটি নতুন রাজনৈতিক ধারা সৃস্টি হবে। এবং ভোটের ফলাফলকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION