মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

কোটালীপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০.৩৫ পিএম
  • ২১৭ Time View
151

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে তাপস হালদার (৩৫) নামে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।গ্রেপ্তারকৃত তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই  উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।এই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাপস হালদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ বলেন, তাপস হালদারকে গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION