মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪.৫১ পিএম
  • ১২২ Time View
10

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
“ডেভিল হান্ট ফেস-টু” অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চার আওয়ামী লীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম (অরফে জানে আলম শেখ) (৪৮), কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫) এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ (৫০)।

ওসি আইয়ুব আলী বলেন, বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জানে আলম ও শফিকুল ইসলাম ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়াখাট স্কুল ও কলেজের সামনে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বাকি দুইজন,অভিজিৎ কুমার সাহা ও আলম শেখ কে গত ১৬ জুলাই এনসিপি’র সমাবেশে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION