শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

বিএনপি ক্ষমতায় গেলে এদেশে আর কেউ সংখ্যালঘু থাকবে না- ডাঃ কে এম বাবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭.৫৯ পিএম
  • ১৫৪ Time View
53

কালের খবরঃ

গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর আলী বলেছেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এদেশে আর কেউ সংখ্যালঘু থাকবে না। সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন। তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এদেশেই তারা উন্নত জীবনযাপন করতে পারবেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দ্বীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ-২ আসনের উত্তর গোপালগঞ্জের হিন্দু সনাতনী ধর্মাবলম্বী অধ্যুষিত বৌলতলী, সাহাপুর, সাতপাড়, রাহুথড় ও সিংগা ইউনিয়নের জনগণকে নিয়ে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর আরো বলেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন এবং দল যদি ক্ষমতায় আসে, তাহলে তিনি তার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাটসহ সকল সেক্টরের ব্যাপক উন্নয়ন করবেন। এলাকাকে মাদকমুক্ত করবেন। চিকিৎসার জন্য আর কাউকে বাইরে যেতে হবে না। সকল হয়রানি থেকে তারা মুক্ত থাকবেন।
তিনি হিন্দু অধ্যুষিত এ ইউনিয়নগুলোতে একটি করে মডেল মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাহাপুর ইউনিয়নের আমার হিন্দু ভাইদের একটি পুরো মৌজার জমি ভিপি হয়ে রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে দীর্ঘযুগের এই সমস্যা সমাধান করবো, যাতে সম্পত্তির মালিকেরা কেনা-বেচা করতে পারেন।
সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলার বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম লেলিন, সিংগা ইউনিয়ন বিএনপি নেতা তাপস সরকার(তনু), সাতপাড় ইউনিয়ন বিএনপি নেতা বিভূতি বিশ্বাস, সাতপাড় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রণব বিশ্বাস বাপী বক্তব্য রাখেন। সভায় পাঁচ ইউনিয়নের  বিভিন্ন বয়সের সহস্রাধিক নারী  পুরুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION