বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১.৩৮ পিএম
  • ১৮৬ Time View
73

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে তালঅ ভেঙ্গে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত ১৪ লক্ষ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২৫ লক্ষ টাকার মালামল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গত সোমবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে।
সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।
ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, আমার দোকানে থাকা ১৪ লক্ষ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থ নিয়ে গেছে।
ওয়াবদারহাট বাজারে দায়িত্বে থাকা নৈশ প্রহরী সমর আলী বলেন, গভীর রাতে এই বাজারে একটি পিকআপ এসেছিল। পিকআপ আসার পর পিকআপের চাকা মেরামত করছিল। আমি ভাবছিলাম পিকআপটি নষ্ট হয়েছে। কিছুক্ষণ পরে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। এরপর কী হয়েছে আমি বলতে পারবো না।
ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে। কোটালীপাড়া থানার এসআই মোঃ মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION