মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২.২১ পিএম
  • ১৮৭ Time View
33

কাশিয়ানী  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি খাতুনকে হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত রাসেলের বাড়ি মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।

গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইতি খাতুনের স্বামী রাসেল শেখকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ ও ১১ এর সদস্যরা।

র‌্যাব -৬ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে রাসেল শেখ ও অন্যান্য আসামীরা ইতি খাতুনকে হত্যা করে এবং বস্তাবন্দি অবস্থায় তাকে নিজেদের পুকুরে ইট দিয়ে বেঁধে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে। গত ২৩ নভেম্বর থেকে ইতি খাতুন নিখোঁজ ছিলেন। ইতি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় পুকুরে বস্তাবন্দি অবস্থায় কচুরীপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আজ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION