বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ। এতিমখানায় বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫.১৯ পিএম
  • ১৮৩ Time View
38

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়েও নতুন বাজার এলাকায় জাটকা ইলিশ মাছ বিক্রি করছিলেন এক বিক্রেতা। খবর পেয়ে অভিযান পরিচালনাকারী দল সেখানে গেলে দোকানদার জাটকা ইলিশ মাছ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকা ইলিশ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে চারটি এতিমখানায় বিতরন করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, জাটকা ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নতুন বাজার এলাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। এসময় মৎস্য কার্যালয়ের লোকজন সেখানে গেলে প্রায় ৬০ কেজি জাটকা মাছ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় বিক্রেতা। তখন সেগুলো জব্দ করে উপজেলা নিয়ে এসে ইউএনও’র নির্দেশে টুঙ্গিপাড়ার চারটি এতিমখানায় তা বিতরন করা হয়। ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION