শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫ দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর

সংবাদ সম্মেলনে করপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৩.১৪ পিএম
  • ৫৫৯ Time View
114

কালরে খবরঃ

গোপালগঞ্জে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে এবং বিয়ের দাবীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী।শুক্রবার (১৯ আগস্ট) সকালে ভুক্তভোগী নাজমা বেগম (৪৭) বনগ্রাম পশ্চিমপাড়া নিজ বাড়ীতে সদর উপজেলার ১৪ নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস, এম, হাবিবুর রহমানের (সোনা মিয়া) বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ভূক্তভোগী নাজমা বেগম বলেন, ৬ মাস আগে এস এম হাবিবুর রহমান (সোনা মিয়া) আমার বাড়ীতে এসে বলেন, কৈশোর কাল হতে আমি তোমাকে ভালবাসি, এখনও ভালবাসি আর যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালবেসে যাবো। এমন কথা বলে চেয়ারম্যান আমার প্রতি বিশ্বাস তৈরী করেন। পরে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বলেন, তোমার লোকজন নিয়ে আমার নির্বাচন করো এবং  নির্বাচনের পর তোমাকে বিয়ে করবো।ওই নারী আরো বলেন, চেয়ারম্যান নির্বাচন কালিন সময় সুকৌশলে আমার কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা নেয় এবং বিয়ে করার মিথ্যা প্রলোভন দেয়। নির্বাচনের পর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে আমার সঙ্গে শারীরিক মেলামেশা করেন। সর্বশেষ গত ৩১ মে মঙ্গলবার রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিটে করপাড়া গ্রামের রুহুল আমিনের পরিত্যক্ত ফাঁকা বাড়ীর পুকুরের ঘটলায় নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে তাকে বিয়ে করার কথা বললে তিনি আমাকে বিয়ে করতে অস্বীকার করেন। চেয়ারম্যান আমার মান সম্মান নষ্ট করেছে । এখন আমার এলাকায় মুখ দেখানো দায় হয়ে পড়েছে। তাই আমি বিয়ে করার দাবী করছি। তা না হলে আত্মহত্যা ছাড়া আমার উপায় থাকবেনা।

এব্যাপারে করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের (সোনা মিয়া) সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাকে সামাজিক ভাবে হেয় করতে এবং চেয়ারম্যান শিপ যাতে চলে যায় সেজন্য নির্বাচনে পরাজিতরা আমার বিরুদ্ধে এই নারীকে দিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, ওই নারী সাথে আমার কোন দিনই আর্থিক ও শারীরিক সম্পর্ক ছিলো না। তবে নির্বাচনে নাজমা বেগম আমার জন্য ভোট চেয়েছে। নির্বাচনী প্রচার প্রচারনায় আমার পক্ষে কাজ করেছেন এটা সত্য।

প্রসঙ্গত ভূক্তভোগী নারী গত ১৪ আগষ্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১)ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, গোপালগঞ্জে ১৪ নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের (সোনা মিয়া) বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION