বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে ১২৮৫ মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫১ পিএম
  • ৫৯৮ Time View
367

কালের খবরঃ

দেবী বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের শাস্ত্রীয় কর্মসূচি।পূজা আয়োজকরা জানিয়েছেন, জেলার প্রতিটি মণ্ডপে ইতোমধ্যে প্রতিমা নির্মাণ ও মণ্ডপসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকসহ সব প্রতিমাই প্রস্তুত। এবার জেলার মোট ১,২৮৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল রোববার সকালে ষষ্ঠীতে ‘অধিবাস’ অনুষ্ঠিত হবে একযোগে সব মণ্ডপে। এরপর সোমবার সপ্তমীতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা, মঙ্গলবার অষ্টমীতে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। আর ২ অক্টোবর, বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসবের আনুষ্ঠানিকতা।

পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় রয়েছে প্রশাসন। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জানিয়েছে, প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আনসারসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বসানো হয়েছে সিসিটিভি, তৈরি রয়েছে ভ্রাম্যমাণ টিমও।

ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে পৃথিবীতে আগমন করেছেন, যা শস্যপূর্ণ ও সমৃদ্ধির বার্তা বহন করে। তবে তিনি দোলায় (দোলনা) চড়ে কৈলাশে গমন করবেন বলে, কিছুটা রোগবালাই বা মড়কের আশঙ্কাও প্রকাশ করেছেন পুরোহিতরা।সার্বিকভাবে, উৎসবকে ঘিরে জেলায় বিরাজ করছে আনন্দ-উৎসবমুখর পরিবেশ। মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপিস্থিকি শুরু হয়েছে। মন্ডপ ও আশপাশ এলাকার সড়কে করা হয়েছে রঙ্গীন আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা গোপালগঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION