বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ৬৬৭ Time View
429

কালের খবরঃ
সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতন ও সাজা দেওয়ার মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুরর করে এ আদেশ দেন।

এর মাধ্যমে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এটাই প্রথম কোনো জেলা প্রশাসককে জেল হাজতে পাঠানোর নজির তৈরি হলো।

আদালত সূত্রে জানা যায়, সুলতানা পারভীন সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হলে প্রথমে কাঠগড়ায় না উঠে বাইরে দাঁড়িয়ে থাকেন। সাংবাদিক আরিফুল ইসলামের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনেন। পরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। প্রায় দুই দফা শুনানি শেষে আদালত বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদেশের কিছু পরেই প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

এর আগে গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছিলেন সুলতানা পারভীন। তবে হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ২১ আগস্ট তিনি জামিন আবেদন করলেও সশরীরে আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ আপত্তি তোলে। অবশেষে আজ আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর হয়।

২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে জেলা প্রশাসনের নেতৃত্বে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে এনে বিবস্ত্র করে নির্যাতন করা হয় এবং মাদক মামলায় সাজা দেওয়া হয়। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের মুখে পরদিন তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে আরিফুল নিজেই মামলা করেন সাবেক ডিসি সুলতানা পারভীনসহ কয়েকজনের বিরুদ্ধে। পাঁচ বছর তদন্ত শেষে পিবিআই তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার বাদী সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, “আজকের এই আদেশ প্রমাণ করেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি সাংবাদিক সমাজ ও দেশের সকল নাগরিকের জন্য স্বস্তির খবর। বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।সূত্র কালের কন্ঠ

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION