বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

টুঙ্গিপাড়ায় রাস্তার বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও ২০ গ্রামের হাজারও মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ৪২৫ Time View
172

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বালাডাঙ্গা এলাকার  চলাচলের একটি মাত্র গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের  বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। প্রায় ১০০ মিটারজুড়ে রাস্তাটি ভাঙাচোরা হয়ে খানা-খন্দে ভরে যাওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীসহ ২০ গ্রামের কয়েক হাজার মানুষ।

সরেজমিন দেখা গেছে এই রাস্তার দুই পাশে রয়েছে বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এসএম মুসা মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ছাড়াও কৃষক, মৎস্য ব্যবসায়ীসহ এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এ সড়কটি। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ পথ দিয়ে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, ডুমুরিয়া ও আশপাশের এলাকায় যাতায়াত করেন। কৃষিপণ্য ও মাছও এই রাস্তা দিয়েই পরিবহন করা হয়। কিন্তু দীর্ঘ ছয় মাস ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন দুর্ভোগ  বেড়েই চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা শুরুর আগেই সড়কটি ভাঙতে শুরু করে। নিয়মিত যানবাহন চলাচল ও ভারি বৃষ্টির কারণে পুরো রাস্তার বেশিরভাগ অংশে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে গাড়ি উল্টে যাওয়া,পা পিছলে শিক্ষার্থীদের পড়ে গিয়ে আহত হওয়া, বই-খাতা ও পোশাক নষ্ট হওয়ার মতো ঘটনা নিয়মিত ঘটছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ঝুমুর ইসলাম ও রিয়াদ বলেন, “আমাদের স্কুলে আসার একমাত্র রাস্তা এটি। প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হয়। বৃষ্টি হলে বেশী কষ্ট হয়। অনেক সহপাঠী পড়েও আহত হয়েছে। আমরা চাই এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রকৃতি জয়ধর, রিয়া ও আবদুল্লাহ জানান, বৃষ্টির দিনে পানি জমে যায়। তখন বই-খাতা নষ্ট হয়। অনেকে স্কুলেই আসতে পারে না।বিদ্যালয়ের শিক্ষক গৌরী মজুমদার বলেন, প্রতিদিন প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী এ রাস্তায় যাতায়াত করে। চিঠি দিয়েও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই চলাফেরা করতে হচ্ছে সবার।

স্থানীয় মাছ ব্যবসায়ী প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, মাছ বিক্রি করতে কোটালীপাড়ার বাজারে যেতে হয় প্রতিদিন। মাঝে মধ্যে রাস্তায়  গাড়ি উল্টে যায়। এতে বড় ক্ষতির মুখে পড়তে হয়। সরকারের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাই।এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, চিঠি পাওয়ার পর রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। বৃষ্টির কারণে এখন কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি কমলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION