শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫.৩৪ পিএম
  • ২২৮ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মিরাজ হোসেনের বিরুদ্ধে ৭ম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ওই শিক্ষকককে বিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ২০ আগষ্টের মধ্যে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।

শিক্ষার্থীর বাবার অভিযোগ সূত্রে জানা গেছে, তার ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে ওই একই বিদ্যালয়ের শিক্ষক মিরাজ হোসেনের কাছে প্রা্ইভেট পড়তে যায়। গত ৬ আগষ্ট অন্যান্য দিনের মতো সকালে প্রাইভেট পড়া শেষে স্কুলের ক্লাস রুমে যাবার আগে ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানী চেষ্টা করেন শিক্ষক মিরাজ। বিষয়টি জানাজানি হলে অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে এ ঘটনার প্রতিবাদ করেন এবং বিচার দাবী করেন।

পরে অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে মিরাজ হোসেনকে সাময়িক বহিষ্কার করে বিদ্যালয় কর্তৃপক্ষ।এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক মিরাজ হোসেনের মোবাইল ফোনে (01724-556296) একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি।উল্লেখ্য, এলাকাবসী জানিয়েছেন,এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কাজের অভিযোগ উঠেছিল। তখন এলাকার প্রভাবশালীদের ধরে মিমাংসা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION