মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

টুঙ্গিপাড়ায় সাধু সংসদের টিশার্ট পরিহিত ৩ জনকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ২.৪৩ পিএম
  • ৫০২ Time View
198

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধু সংসদের টিশার্ট পরিহিত তিনজনকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম তাদের আটক করে একমাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।সাজাপ্রাপ্তরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের পিয়ার আলী ফকিরের ছেলে তরিকুল ইসলাম (৪৫), একই উপজেলার সাত-পাকিয়া গ্রামের বাঁশির উদ্দিনের ছেলে নাঈম (২২) ও পলাশ উপজেলার ঘরপাড়া গ্রামের বকুল ভুইয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।

জানা যায়, রবিবার সকালে সাধু সংসদের টিশার্ট পরিহিত তিন ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করছিলেন। তখন সেখানে কর্তব্যরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সন্দেহ বশত তাদের তল্লাশি করেন। তখন তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাজা, গাঁজা সেবনের সরঞ্জাম, তিনটি মোবাইল, একটি জাতীয় সাধু সংসদের আইডি কার্ড, তিনটি ন্যাশনাল সাধু পার্লামেন্টের (এনএসপি) মনোগ্রাম সহ আটক করে টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক আবুল মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION