বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জে সোয়াবিন তেল মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২, ৯.৩২ এএম
  • ৫৭১ Time View
103

কালের খবরঃ গোপালগঞ্জে অবৈধভাবে সোয়াবিন তেল মজুদ ও বেশী দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে।

আজ শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার-এর গনেশ ভান্ডারে অভিযান চালিয়ে ১৪হাজার ৬৮৮ লিটার সোয়াবিন তেল উদ্ধার করেন এবং দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া উদ্ধারকৃত সোয়াবিন তেল আগামী ২দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান বলেন, অভিযান কালে গণেশ ভাণ্ডার এর বিশ্ববাবুর বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে দেখা যায়, ৭২ ড্রাম ১৪,৬৮৮ (সয়াবিন তেল) লিটার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এবং অধিক দামে বিক্রি করছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব মজুদকৃত সয়াবিন তেলের কোনো চালান কাগজপত্র দেখাতে পারেনি। এর কোনো মূল্য তালিকা না টাঙ্গিয়ে সরকার কতৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করছে অভিযোগ রয়েছে। এসব অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION