বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.১০ এএম
  • ৪৬৪ Time View
118

কালের খবরঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল রবিবার (২৫ মে) রাতে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিদ্বয়ের কবিতা, গান ও নাচ পরিবেশন করেন। এসময বক্তারা, আগামী প্রজন্মের কাছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পরিচিত করে তুলতে ও তাদের সৃষ্টি ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করার দাবী তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION