মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কাশিয়ানীতে র‌্যাব গ্রেপ্তার করলো গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫, ১.০৫ পিএম
  • ৫৯৪ Time View
6

কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৬। গত শুক্রবার ( ২মে) গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মাদকব্যাবসায়ীরা হলো, নড়াইল জেলার নড়াগতী উপজেলার পাখিমারা পশ্চিমপাড়া গ্রামের মোঃ আল আমিন সরদার ((৩৩) ও একই গ্রামের নতুন সরদার (৩৪)। আজ শনিবার সকালে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।


কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানিয়েছেন, গোপন সংবাদ ছিল রাত আড়াইটার দিকে ২ মাদক ব্যবসায়ী গাঁজাসহ গোপালপুর বাজারে অবস্থান করছে।পরে সেখানে অভিযান চালিয়ে ৪কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করে হয়। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।পরে কাশিয়ানী থানা পুলিশ আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION