শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু

বঙ্গবন্ধুকে নিয়ে কবি নির্মলেন্দু গুণের সাথে এক সন্ধ্যা কবিতা আসর অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ২.০৯ পিএম
  • ৮৯১ Time View
698

কালের খবরঃ

শোকবহ আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা ও কবি নির্মলেন্দু গুণের সাথে এক সন্ধ্যা কবিতা পাঠের আসর বসেছিল গোপালগঞ্জে। কাশবন সাহিত্য পত্রিকা এ আসরের আয়োজন করে।

বুধবার (১০আগস্ট) সন্ধ্যায় সরকারী বঙ্গবন্ধু কলেজের হল রুমে  এ এ আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম, কবি রবীন্দ্রনাথ অধিকারী, কবি গাজী লতিফ, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ইতিহাস তুলে ধরেন কবি নির্মলেন্দু গুণ এবং বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করা হয়। এ আসরে নির্মলেন্দু গুণের পরিবারের সদস্য, কবি ও সাহিত্যকগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION