বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র

মুকসুদপুরে কালবৈশাখী ঝড়! গাছপালা ভেঙ্গে ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘন্টা বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬.৩২ পিএম
  • ৫০৪ Time View
144

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙ্গে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে যায়। এসময় যানচলাচল বন্ধ থাকায় জনগনের চরম ভোগান্তি ছিল ।

আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসের হাট এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকায় জুড়ে মহাসড়কের পাশের বিভিন্ন ধরনের গাছপালা ভেঙ্গে রাস্তায় উপরে পড়ে। এতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।মহাসড়কের দুইপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।পরে মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা গাছ কেটে প্রতিবন্ধকতা দুর করলে প্রায় ১ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসানের সাথে কথা হলে তিনি জানান, মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় বৈশাখী ঝড়ে অন্ততঃ ৩০/৪০ টি বিভিন্ন ধরনের গাছ ভেঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পড়ে।এতে মহাসড়কে ঘন্টা খানেকের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।গাছে কেটে রাস্তা পরিষ্কার করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION