মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কোটালীপাড়ায় কুকুর ব্যাগ থেকে বের করলো নবজাতকের লাশ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০.২৭ পিএম
  • ৩৫৫ Time View
127

কোটালীপাড়া প্রতিনিধি:

একটি ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছিল দুটি কুকুর। এসময় হঠাৎ ব্যাগ থেকে বেড়িয়ে আসলো নবজাতকের মরদেহ। থমকে যায় পথচারীরা। মূহুর্তের মধ্যে চারিদিকে শোরগোল পড়ে যায়।

আজ বুধবার (২৩ এপ্রিল) বিকালে এমনই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা হাসপাতাল স্টাফ কোয়ার্টারে পিছনে।কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, আজ বুধবার বিকালে হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পিছনে দুটি কুকুর একটি ব্যাগ নিয়ে টানাটানি করছিলো। এসময় ব্যাগটি  থেকে সদ্য ভূমিষ্ট এক শিশুর মরদেহ বেড়িয়ে আসে। পথচারীরা এই দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, গত দুইএকদিনের মধ্যে আমাদের হাসপাতালে কোন শিশু ভূমিষ্ঠ হয়নি। এই শিশুটি কোথা থেকে এলো তাহা আমাদের জানা নেই।কোটালীপাড় থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজদ বলেন, শিশুটির লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাদতন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও শিশুটির ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মচারী বলেন, উপজেলা হাসপাতালের কোয়াটারে যেসকল নার্সরা থাকেন তারা প্রায়ই অবৈধ গর্ভপাত করান। এছাড়াও হাসপাতালের আশপাশের অনেক ক্লিনিকেও অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে। এদের বিরুদ্ধে তদন্ত করে প্রশাসনের ব্যবস্থা করা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION