বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২০জন আ-হ-ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১.৫৩ এএম
  • ৫০৭ Time View
105

কালের খবরঃ

ঈদ করে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন এবং প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে ৫জন  আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও একই সড়কের সোনাশুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।

অন্যদিকে, একই সড়কের সুনাশুর নামক স্থানে সকাল ১০টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৫জন আহত হয়। উভয় ঘটনায় আহত ১০জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION