শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

ঈদে বাড়ি এসে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্রের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৭.৪৩ পিএম
  • ৩১৩ Time View
64

কালের খবরঃ

গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল করিম মুন্সি (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল করিম মুন্সি সদর উপজেলার সুলতালশাহি গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকার মীরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম ও নিহত শিক্ষার্থীর বাবা হাফিজুর মুন্সী জানান, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে আব্দুল করিম মুন্সি। আজ মঙ্গরবার বেলা দেড়টার দিকে তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় নৌকায় করে মধুমতি নদীতে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে জাল পায়ে জড়িয়ে করিম মুন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা মধুমতি নদীতে খোঁজ করেও সন্ধান পায় নি তার। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে প্রায় ৪ঘন্টা তল্লাশী চালিয়ে নিখোঁজের ছাত্রের মরদেহ মধুমতি নদী থেকে উদ্ধার করে ।

এ ব্যাপারে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম জানান, মধুমতি নদীতে কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে এমন খবর পেযে আমরা ঘটনাস্থলে যাই। পরে খবর দেয়া হয় মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে।  ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে  সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ কলেজ ছাত্র আব্দুল করিম মুন্সির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION