শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি

গোপালগঞ্জে ১৭ দরিদ্র প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২.০৮ পিএম
  • ৫৭৭ Time View
223

কালের খবরঃ

গোপালগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। আজ বুধবার ( ৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যায়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার বিভিন্ন বয়সের ১৭জন শারীরিক প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদ, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী, ইসতিয়াক মাহমুদ, ফরদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,মানুষের দুঃখ কষ্ট দূর করতে সরকার থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অনেক সময় প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষেরা সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে থাকে।সরকারের একজন কর্মচারী হয়ে আমার দায়িত্ব মানুষের জন্য কিছু করা। তাই হাঁটাচলা করতে অক্ষম ও প্রকৃত দরিদ্র মানুষদের বাছাই করে আজ এই হুইল চেয়ার দেওয়া হল। এই কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION