মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের ব্যাপারে কোন ছাড় নেই-এমপি ডা. কে.এম বাবর ৭১ টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি জিলানী টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১ নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা।

গোপালগ‌ঞ্জে ন‌সিম‌ন ও মোটর সাই‌কে‌লের সংঘ‌র্ষে প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১.১৯ পিএম
  • ৪০৫ Time View
112

কালের খবরঃ

গোপালগ‌ঞ্জে ন‌সিম‌নের সা‌থে মোটর সাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপ‌জেলার উলপু‌র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীক কাজে  নড়াইলের যোগানিয়া গ্রামের নিজ বাড়ী থেকে মোটর সাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীত মুখি দ্রুতগামী একটি নসিমনের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরী  বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ  ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION