রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ১২৮৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গোপালগঞ্জে নবপত্রিকা স্নানে শুরু মহাসপ্তমীর পূজা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন এক ব্যক্তি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যেতে পারে ১০০ নারীর জীবন আইসিসিবিতে গাড়ি কেনাবেচার পাশাপাশি কৃষি ও মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি

গোবিপ্রবি ছাত্রদলের নির্বাচিত সভাপতি শুভ, সম্পাদক বিদ্যুৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৪১ পিএম
  • ৫০৪ Time View
491

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।ছাত্রদলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ২১৬ জন ভোটার অংশ নেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো.মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুখ মামুন।

সাংবাদিকদের কাছে নির্বাচনের ভোট গননা শেষে প্রতিনিধি টিমের পাঠানো ফলাফলে জানা যায়, ছাত্রদলের সভাপতি পদে দুর্জয় শুভ ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION