শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

টুঙ্গিপাড়ায় ৩৩ জন প্রতিবন্ধী শিশুর পেল সহায়ক উপকরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১.৩৩ পিএম
  • ৪৩৪ Time View
209

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩৩ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে ৪৫ টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী)বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈনুল হক।উপকরণের মধ্যে রয়েছে ৯ টি কর্নার চেয়ার, ৮ টি করে স্ট্যান্ডিং ফ্রেম, হুইল চেয়ার, টয়লেট চেয়ার, ৬ টি কেএফও জুতা, ৩ টি এএফও জুতা, ১ টি ক্রাচ ও ২ টি ওয়াকার।

এসময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমূখ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, প্রকৃত দরিদ্র প্রতিবন্ধী শিশুদের বাছাই করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। দারিদ্রতা যেন প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাই যাচাই-বাছাই করে এসব দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION