শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল রাজমিস্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৩১ পিএম
  • ৩৬২ Time View
179

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসমত শেখ (৪০) নামে এক ‌মোটরসাই‌কেল চালক নিহত হয়েছেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়াপাড়া-ব্যাসপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসমত উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসমত মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়ি ডাঙ্গা মাজড়া থেকে কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। খায়েরহাট বেলতলা বাজারে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী ওয়াসিফ পরিবহনের একটি লোকাল বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION