মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

একাত্তর পরবর্তী এই প্রথম গোপালগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর শোভাযাত্রা ও সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৩২ পিএম
  • ৪১৫ Time View
34

কালের খবরঃ

“সকল দেশ দেখা শেষ এবার হবে জামায়াত ইসলামীর বাংলাদেশ, তন্ত্র মন্ত্র দফা শেষ এবার হবে আলকোরয়ানের বাংলাদেশ”। এই শ্লোগান দিয়ে ১৯৭১-সালে দেশ স্বাধীনের পর আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এই প্রথম গোপালগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা-কর্মিরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।পরিবর্তিত এই পরিস্থিতি নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন।তবে তা আড়ালে আবডালে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলে চড়ে শতাধিক নেতা-কর্মি জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ করে।

এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগাম নির্বচনী প্রচারনা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ-০১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-০২ আসনে অ্যাড. আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে নাম ঘোষনা করা ও তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আল মাসুদ খান বলেন, গোপালগঞ্জসহ দেশের ঘরে ঘরে কোরয়ানের দাওয়াত দেয়ার জন্য আল্লাহর কোরয়ানকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়াত ইসলাম শরীক হয়েছে। এ পথসভায় বক্তব্য রাখেন জেলা শাখার  আমীর অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনে জন্য মনোনীত প্রার্থী  অ্যাড. আজমল হোসাইন সরদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION