শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধ করা হবে। ১০ দলীয় জোট প্রার্থী আব্দুল আজিজ মাক্কী গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার; প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ জন গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

টুঙ্গিপাড়ায় পুলিশকে নিরাপত্তা দিতে সাঁজোয়া যান ! ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.২৬ পিএম
  • ৩২৩ Time View

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারারাত থানা ঘিরে রাখে সেনাবাহিনী।এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।গ্রেপ্তারের ভয়ে এলাকার পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।রবিবার(২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হামলায় টুঙ্গিপাড়া থানার ৫ পুলিশ সদস্য আহত হওয়ার হওয়ার পর থেকে এ অবস্থার সৃস্টি হয়েছে।এ ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ এবং ৩শ” জনকে অজ্ঞাত আসামী উল্লেখ করে থানার উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ এবং ৩শ” জনকে অজ্ঞাত উল্লেখ করে থানায় মামলা হয়েছে।অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির কাছেই খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরন নিয়ে পুলিশ একজনকে আটক করে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে পুলি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION