মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান

ঘটনার সময় স্কুলে, কিন্তু মামলার আসামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১.৫২ পিএম
  • ৪৮৫ Time View
42

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(০২ আগস্ট) সকালে উপজেলা ভাট্টাইধোবা গ্রামের ভুক্তভোগী পরিবার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলিনা বেগম নামে এক মা। তিনি বলেন, গত ২৯ মে কাগদী গ্রামের সিজানুর রহমান খুন হন। কিন্তু ওই হত্যাকান্ডের ঘটনায় আমার দুই ছেলে ও পুতনীকে মামলার আসামী করা হয়। কিন্তু ঘটনার সময় আমার দুই ছেলে কর্মস্থলে ও পুতনী স্কুলে ছিল। কিন্তু এদেরকে মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।তিনি আরো বলেন, হত্যা মামলায় আসামী করায় আমার দুই ছেলে বাড়ী থেকে পলাতক রয়েছে আর পুতনী জামিনে রয়েছেন। আমি একজন হার্টের রোগী। আমার দুই ছেলে পলাতক থাকায় আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি।

এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছে দাবী জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তি দাবী জানাই।সংবাদ সম্মেলনে মামলার আসামী এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা খানম বলেন, এ মামলায় আমাকেও আসামী করা হয়েছে। ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। বর্তমানে আমি জামিনে রয়েছি। এ মামলায় আসামী করায় আমি ঠিকভাবে পড়ালেখা করতে পারছি না। এতে আমি ভালভাবে এসএসসি পরীক্ষা দিতে পারবো কি না তা সন্দেহ। আমি এ মিথ্যা মামলা থেকে অব্যহতি দাবী জানাই। এ সংবাদ সম্মেলনে নূরুন্নাহর বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION