সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মুকসুদপুরে দুই লাখ টাকার ভেজাল সার ও কিটনাশক জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৬.৫০ পিএম
  • ৪৪৩ Time View
165

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার মূল্যের ভেজাল সার ও কিটনাশক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল সার ও কিটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আজ রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের এ অভিযান চালানো হয়।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের কয়েকটি দোকানে ভেজাল সার ও কিটনাশক বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের আওলাদ মোল্লার নাসিমা এন্টারপ্রাইজ এবং কাজী রফিকুল ইসলামের আশিক কাজী এন্টারপ্রাইজ নামের দোকান থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক সিনজেনটার গ্রোজিন, থিয়োভেট জব্দ করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুটি প্রতিষ্ঠানর মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।

এসময় অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, সিনজেনটা কোম্পানির প্রডাক্ট অফিসার সিরাজুল ইসলাম, টেরিটরি অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION