শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

মুকসুদপুরে যাত্রীবাহী বাস চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ৩২৬ Time View
72

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। মাদারীপুর জেলার রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংগাগামী একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে বাসের চাপায় মোটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION