সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

অফিস ছেড়ে মানববন্ধনে গোপালগঞ্জের ২৫ ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১.৩৬ পিএম
  • ২৪৩ Time View
36

কালের খবরঃ

গোপালগঞ্জে ২৫ টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগন তাদের উপর যে বৈষম্য হচ্ছে তার প্রতিবাদে ও বৈষম্য দূর করে উপসচিব পর্যায় থেকে সচিব পর্যায় পর্যন্ত মেধার ভিত্তিতে পদন্নোতির দাবীতে মানববন্ধন করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)স্থানীয় পৌরপার্কের শহীদ মিনারের সামনে দাড়িয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানবন্ধনকারীরা হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন অফিসের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এতে অংশ নেন।

এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার বলেন, আমরা কারো প্রতিপক্ষ নয়, কারো বিরুদ্ধে নয়, আমাদের ন্যায়সঙ্গত যে অধিকার সেই অধিকার বাস্তাবায়িত হোক তার পক্ষে আমরা আমাদের অবস্থান।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহম্মেদ বলেন, মাঠ প্রশাসন থেকে মন্ত্রনালয় পর্যন্ত যার যার ক্যাডার বা অবস্থান ঠিক থাকবে এটাই আমাদের দাবী।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, সরকারের ম্যান্ডেট দেয়া আছে তারা যোগ্য ব্যক্তিদের বাছাই করে এই পদগুলোতে বসাবে।কিন্তু সেখানে সরকারকে ভুল বুঝিয়ে একটা বিশেষ ক্যাডার সেভেনটি ফাইভ পার্সেন্ট তারাই নিয়ে নিচ্ছে। এসময় অন্যান্য কর্মকর্তারা বলেন, শুধুমাত্র একটি ক্যাডারের কর্মকর্তারা সব ধরনের সুযোগ সুবিধা নিবে এটা মোটেও ঠিকনা। বাকী ২৫টি ক্যাডারের কর্মকর্তাদেরকে পদন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অবস্থা চলতে পারেনা। বিশেষ করে উপসচিব থেকে সচিব পর্যায় পর্যন্ত ২৫ ক্যাডারদেরও যাতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয় তার দাবী জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION