বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কাশিয়ানীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০.৫০ পিএম
  • ৩২৮ Time View
70

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ মোছাঃ আরিফা (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এসময় একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটোই গ্রামের বিশারদ মন্ডলের মেয়ে।

র‍্যাব-৬ জানায়, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় ঢাকা থেকে যশোরগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব-৬ আরো জানায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION