বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জ পৌর বিএনপির হাসিব সভাপতি কবিরুল সম্পাদক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২.৫৫ পিএম
  • ৪২৫ Time View
185

কালের খবরঃ

শেখ হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও মো. কবিরুল ইসলামকে সাধারন সম্পাদক করে গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় জেলা বিএনপির কায্যালয়ে পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ কমিটিতে ৫২ জনকে পদে ও ৪৯ জনকে সদস্য করা হয়েছে।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব ও সাধারন সম্পাদক কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব বলেন, আওয়ামী লীগ শাসনামলের দীর্ঘ ১৭ বছর গোপালগঞ্জে বিএনপির কোন রাজনৈতিক কর্মকান্ড চালাতে পারিনি। এবার পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটি আদর্শের রাজনীতি করবে, সাধারণ মানুষের পাশে থাকবে।সুখ দুঃখের সাথী হবে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এরপর ধারাবাহিকভাবে সকল অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হবে। বিএনপি গণ মানুষের দল, বিএনপি সব সময় মানুষের পাশে থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION