শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

কোটালীপাড়ার খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.০২ পিএম
  • ৩৪০ Time View
39

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি খাল থেকে সতীশ রায় (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)দুপুরে উপজেলার রামশীল গ্রামের শৈলদাহ খাল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত সোমবার (৯ডিসেম্বর) সকালে ধানের বীজতলা তৈরী করার জন্য বাড়ি থেকে বের হন সতীশ রায়। এরপর থেকে বাড়ীতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

পরে আজ মঙ্গলবার পাশ্ববর্তী বাড়ীর প্রকাশ সরকার ও রমেন সরকার মাছ ধরার জন্য খাল পাড়ে গেলে সতীশ রায়কে ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সতীশ রায় রামশীল ইউনিয়নে শৈলদাহ গ্রামের মৃত প্রভাত রায়ের ছেলে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, পানিতে পরে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না অপমৃত্যু। আর এই রির্পোট পাওয়ার পরেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION