শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও সভা প্রচণ্ড গরমে জীবন ঝুঁকিতে: হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক, আগে শরীর কী সংকেত দেয় প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়? কোটালীপাড়ায় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্ষোভ গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫ গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় ১১ বছরের স্কুলছাত্র নিহত গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ৬০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট বাগেরহাটের খানজাহান আলী মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে শিশু নিহত! নিরাপত্তা জোরদারের দাবি গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু।

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২.৪৮ পিএম
  • ৩৫২ Time View
96

কালের খবরঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির। এরপর ওই স্থান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় “আন্তর্জাতিক দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর, সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার,

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার প্রেমানন্দ মন্ডল, দুর্নীতি  দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ মশিউর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেজর সরদার নুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী, গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, দূর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সকলকে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। #

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION