সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরেণে গোপালগঞ্জে স্মরণসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১.২১ পিএম
  • ২৭৪ Time View
39

কালের খবরঃ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরেণে গোপালগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মন্ডল, ২৫০শ’শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশসক(শিক্ষা ও আইসটি) মিজ সালমা পারভীন, শহিদ জিল্লুর শেখের বাবা হাসান শেখ,আহত আরিফ মোঃ কিবরিয়ার খালা মিস মিনা আক্তার,গোপালগঞ্জ জেলার ছাত্র সম্বয়ক মোহাম্মদ আলী ত্বহা, জসিম উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না।সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা তাদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো।এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।

আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় দেশের কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য করা হয় প্রার্থনা।পরে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION