সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মামা-ভাগ্নের। আহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ২.১৭ পিএম
  • ৪৪০ Time View
205

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছে।এসময় ইজিবাইক চালকসহ আহত হয়েছে আরো ৬ যাত্রী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার(০৪ নভেম্বর)দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান(২১)ও তার ভাগ্নে খুলনার তেরখাদা, মাসুদ ফরাজীর ছেলে হুসাইন ফরাজী(৮)।হুসাইন করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে  মধ্য করপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীতে লেখাপড়া করতো।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী বোঝাই একটি ব্যাটারী চালিত ইজিবাইককে ধাক্কা দেয়। ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা ৮ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করে।এবং বাকী ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION