বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২.৩২ পিএম
  • ৩১৫ Time View
94

কোটালীপাড়া প্রতিনিধিঃ

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর)সকাল ১০ টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা সুমনা বিশ্বাস, সমবায়ী তপন কুমার অধিকারী, মিনারা বেগম, রনজিত কুমার বিশ্বাস, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল ও সেলিম শেখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, একটি দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য সমবায়ের প্রসার ঘটাতে হবে। আর্থসামাজিক মানন্নোয়নের জন্য সমবায় সমিতির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION