শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা

টুঙ্গিপাড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ২.৫৩ পিএম
  • ৩৯৬ Time View
108

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে হেনা আক্তার(৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার(২২ অক্টোবর)দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত নারী টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাঁচকাহনিয়া এলাকার চুন্নু শেখের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানাগেছে,টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের বাড়ি থেকে হেনা আক্তার ভ্যানযোগে একই উপজেলার খালেক বাজার এলাকায় মেয়ের জামাই বাড়ি যাচ্ছিলেন।পথিমধ্যে ভ্যানটি মালেক বাজার এলাকার বটতলা পৌছালে ভ্যানের চাকার সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়।এসময় তিনি ভ্যান থেকে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরতঃ চিকিৎসক মঞ্জুরুল কবির তাকে মৃত ঘোষণা করেন।তিনি সাংবাদিকদের বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আসা আহত নারী হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION