বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

টুঙ্গিপাড়ায় শ্রমিকদলের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৬.২৮ পিএম
  • ৩৪২ Time View
62

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, খাবার নষ্ট ও মারধরের অভিযোগে করা মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ ও পৌর যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী পাটগাতীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, খাবার নষ্ট ও মারধর অভিযোগের মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাদের আটক করা হয়েছে। সোমবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।

এরআগে, গত ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএম জিলানীর ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরো ৪০-৫০ জনকে।

মামলার বিবরণীতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর নিজ বাড়িতে অতিথিদের সাথে খাওয়া-দাওয়ার কর্মসূচি ছিল। বিকাল ৪ টায় তার গাড়ি বহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান।

মামলায় আরও উল্লেখ করা হয়, ঐ ঘটনার জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসএম জিলানীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে। এছাড়া মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION