বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

মুকসুদপুরে মোটরসাইকেল কেড়ে নিল নারীর প্রাণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২.০৮ পিএম
  • ৫৯৫ Time View
528

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেলর ধাক্কায় নাছিমা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক রবিন (২০) গুরুতর আহত হয়েছে।  গত শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় মুকসুদপুর উপজেলার গ্রামীণ সড়ক উজানী – রাহুথড়  সড়কের উজানী দক্ষিনপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পথচারী নাছিমা বেগমকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহত নাছিমা বেগম উজানী গ্রামের লায়েক সরদারের স্ত্রী। আর আহত মোটরসাইকেল চালক রবিন উজানী গ্রামের আবুল খায়েরের ছেলে।মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION