শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

কোটালীপাড়ায় দুর্গা মন্ডপ পাহারায় আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩.১৭ পিএম
  • ৩৯৬ Time View
oplus_0
121

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গাপূজা মন্ডপে আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। দুর্গাপূজায় নিয়োগপ্রাপ্ত আনসারদের কাছ থেকে ৩ থেকে ৬শত টাকা নেওয়া হয়েছে বলে বিভিন্ন মন্ডপে  ডিউটিরত আনসার সদস্যরা জানিয়েছেন।

জানাগেছে, এ বছর কোটালীপাড়া উপজেলায় ৩শত ২২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এসব মন্ডপের নিরাপত্তার জন্য ২ হাজার ৬৩ জন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডারদের মাধ্যমে এসকল আনসার সদস্য নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত প্রতিজন আনসারকে ৫দিনের ডিউটির জন্য ২৮শত ৫০ টাকা করে দেওয়া হবে বলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়সূত্রে জানাগেছে। এই টাকা প্রতিজন আনসারকে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার কথা রয়েছে। তাই প্রতি আনসারের কাছ থেকে অগ্রিম ৩থেকে ৬শত টাকা নেওয়া হয়েছে বলে বিভিন্ন পূজা মন্ডপে ডিউটিরত আনসারগণ জানিয়েছেন।

উপজেলার পশ্চিম বান্ধাবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের ডিউটিরত আনসার বিলকিস বেগম ও নেহার বেগম বলেন, আমরা ডিউটির জন্য ৬শত টাকা করে দিয়েছে। বান্ধাবাড়ি ইউনিয়নের সহকারী কমান্ডার আব্দুল জলিল এই টাকা নিয়েছেন।

এ ব্যাপারে আব্দুল জলিলের কাছে জানতে চাওয়া হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ভ্যান ভাড়া মাস্টাররোলসহ বিভিন্ন  খরচবাবদ আমরা কিছু টাকা নিয়েছি। এই টাকা থেকে আবার কিছু টাকা অফিসের খরচবাবদও দিতে হয়েছে।

এদিকে হিরণ ইউনিয়নের পোলসার গ্রামের ৮টি পূজা মন্ডপ ঘুরে শুধু ঠাকুর বাড়ি সার্বজনীন দূর্গা মন্ডপে ২জন আনসার সদস্যকে ডিউটি করতে দেখা গেছে। এই ৮টি মন্ডপে  ৫২ জন আনসার সদস্য ডিউটি করার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, হিরণ ইউনিয়নের সহকারী কমান্ডার কল্পনা বিশ্বাস তপুর মাধ্যমে এই ৫২জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে। কল্পনা বিশ্বাস তপু ভুয়া নাম দিয়ে আনসার সদস্যদের ডিউটির টাকা আত্মসাৎ করার পায়তারা করছেন।

এ বিষয়ে কল্পনা বিশ্বাস তপুর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।

উপজেলা আনসার ভিডিপি অফিসার রুশান খান বলেন, দূর্গাপূজায় ডিউটির জন্য আনসার সদস্যদের নিয়োগ দিতে কোন কমান্ডার বা সহকারী কমান্ডার টাকা নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION