সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু বিপিসির হাজার কোটি টাকার এফডিআর নিয়ে তদন্ত শুরু গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোপালগঞ্জে নানান আয়োজনে বসতি দিবস পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১২.৪২ পিএম
  • ৩৯৪ Time View
210

কালের খবরঃ

নানা কর্মসূচির মধ্যদিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস  পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করে।

আজ সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বসতি দিবসের র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার‌্যালয়ে “তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি“ এই প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুন্ডু, তন্ময় কর্মকার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, তরুণদের সম্পৃক্ত করে আমাদের টেকসই নগরী গড়ে তুলতে হবে। কারণ ২০৩০ সালের মধ্যে শতকরা ৬০ ভাগ তরুণ হবে যাদের বয়স হবে ১৮ বছরের নিচে। তাই তাদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা তৈরী করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION