মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালী ও আলোচনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১.৫৫ পিএম
  • ৬৬৬ Time View
335

কালের খবরঃ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিস এসব অনুষ্ঠানের আয়োজন করে।

রবিবার (২৪ জুলাই) সকালে জেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা শহরের হেলিপ্যাডের পাশের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। মাছের পোনা অবমুক্ত শেষে হেলিপ্যাড থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হেলিপ্যাড থেকে রওনা হয়ে জেলা মৎস্য অফিসে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় দেশিয় মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য সম্পদের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য তিন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, দেশিয় প্রজাতির মাছ এবং  শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এএম আশিকুর রহমান, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ রুহুল আমীন শেখ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION