বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

হত্যা মামলায় মৃণাল কান্তি রায়কে আসামী করায় পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২১ পিএম
  • ৩১৬ Time View
68

কালের খবরঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সর্বজনীন কেন্দ্রীয় কালী বাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অফিসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সিকদার।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় হায়রানী করতে ব্যবসায়ী ও পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপাকে এ মামলায় ৭ নং আসামী করা হয়।

কিন্তু ওই দিন কেন্দ্রীয় কালী বাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সদস্যদের শপথ অনুষ্ঠান ছিল।যেখানে মৃনাল কান্তি রায় চৌধুরী পপা উপস্থিত ছিলেন।অথচ তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।আমরা এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই। সেই সাথে সারা দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, বাড়ী-ঘর ও মন্দির ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সহ সভাপতি বিমল বিশ্বাস, দীপক বিশ্বাস, সহ সাধারন সম্পাদক বিদুর বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সাধারন সম্পাদক দুলাল বিশ্বাস, সর্বজনীন কেন্দ্রীয় কালী বাড়ী পরিচালনা পরিষদের সভাপতি রমেন্দ্রনাথ বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION