শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

গোপালগঞ্জে বিএনপি-স্থানীয় জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। গাড়ি ভাংচুর। এস.এম জিলানী সহ আহত অন্ততঃ ৩০জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৪৭ পিএম
  • ৫৮০ Time View
166

কালের খবরঃ

ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময়  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী ও সময়য় টিভির ক্যামেরা পার্সন এইচ এম মানিকসহ অন্ততঃ ৩০জন এসময় আহত হয়েছে।আহতদের মধ্যে ১৬জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ৩জন ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শুক্রবার(১৩ সেপ্টম্বর)বিকেল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওনা হয়ে যান নেতৃবৃন্দ। যাবার পথে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পূর্বে লাগানো আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিড়তে থাকে মোটর শোভাযাত্রায় অংশ নেয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এসময় স্থানীয় জনগনের সাথে বিবাদে জড়িয়ে পড়েন পথসভায় অংশ নেয়া বিএনপি নেতা-কর্মীরা।

এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী, তার স্ত্রী ও গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION