মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গোপালগঞ্জে মধুমতি নদীতে জয়নগরে ট্রলার ডুবি নিখোঁজ-১

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০৫ পিএম
  • ৪১৪ Time View
200

কালের খবরঃ

গোপালগঞ্জের মধুমতি নদীতে ইঞ্জিন চালিত খেয়া (ট্রলার) ও বালু বোঝাই বাল্ব হেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবিতে শফিকুর রহমান লালন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল(৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার জয়নগর খেয়াঘাটের মধুমতি নদীতে এই দুর্ঘটনা ঘটে।খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মো. সাইদুল ইসলাম জানান, ২৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার সদর উপজেলার জয়নগর খেয়াঘাট থেকে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে পারাপার হচ্ছিলো। এসময় ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে প্রচন্ড স্রোত থাকায় অপর দিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্বহেডের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

এসময় ট্রলারের চালকসহ ২৪ যাত্রী সাঁতরে ও এলাকাবাসীর সহায়তায় পাড়ে উঠতে সক্ষম হলেও শফিকুর রহমান লালন নিখোঁজ হন। পরে খবর পেয়ে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে মধুমতি নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা না পযর্ন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ শফিকুর নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুরা গ্রামের শহর আলী মোল্যার ছেলে। সে গোপালগঞ্জে হিন্দু কল্যাণ ট্রাস্টে চাকুরী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION